আজ ১৬ জুলাই ২০২৬ এ 'জুলাই শহিদ দিবস' উপলক্ষ্যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল কলেজ ক্যাম্পাসে এক স্মরণ সভা ও দোয়ার আয়োজন করে।
অধ্যক্ষ প্রফেসর লাল মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা। তাঁরা জুলাই স্মৃতি স্মরণ করেন। অধ্যক্ষ তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহবান জানান।
আলোচনা শেষে শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।